নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৬ আগষ্ট ২০২১ঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় ১৬ ই আগস্ট থেকে শুরু হয়েছে পুনরায় দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের কর্মসূচি,আর কর্মসূচিকে সফল রূপায়ণ করতে যথেষ্ট তৎপর প্রশাসনিক মহল।

আজ মানবাজার-১ নং ব্লকের মানবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ১৫ টি সংসদের দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো। মানবাজার মহাকুমা শহরের প্রাণকেন্দ্রে মানবাজার রাধামাধব বিদ্যায়তন ও স্বপন সুব্রত হাইস্কুলে দুয়ারে সরকার শিবির করা হয়,এদিনের দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের সাড়া ছিলো চোখে পড়ার মতো,

বৃহস্পতিবার দুয়ারে সরকার ক্যাম্পে ভিড় দেখে নিজেই লক্ষীর ভান্ডার এর ফ্রম ফিলাপ থেকে ফ্রম জমা নেওয়ার কাজে হাত লাগালেন মানবাজার-১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি,যা দেখে অনেকেই বলছেন সরকার যখন দুয়ারে তখন বিডিও সাহেব মানুষের পাশে এরকম সহযোগিতা করছেন সত্যিই খুব প্রশংসনীয় উদ্যোগ।

এর পাশাপাশি আজ দুয়ারে সরকার শিবিরে মানবাজার থানার পুলিশ কর্মীদেরকেও সাধারণ মানুষকে সহযোগিতা করতে দেখা যায়।

শেয়ার করুন

You cannot copy content of this page