নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ২৭ আগষ্ট ২০২১

গভীর রাতে এক যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বলরামপুরের তিলাই গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম দয়াল রাজোয়াড়। বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্রি ১২.০০টা নাগাদ গ্রামেরই স্থানীয় একটি ক্লাবের সন্নিকটে দয়াল রাজোয়াড়ের মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। এদিকে ওই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবার-পরিজনদের। ঘটনার পরই জোর তদন্তে নেমেছে বলরামপুর থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page