নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৭ আগষ্ট ২০২১
করোনা বিধি মেনে বিভিন্ন বিদ্যালয় অবিলম্বে খোলার দাবিতে এবং অন্যান্য পেশাগত সমস্যার আসু সমাধানে আজ, বৃহস্পতিবার পুরুলিয়া সদর-১ ও সদর-২ চক্রের পরিদর্শকের কাছে একগুচ্ছ দাবিসনদ পেশ করলেন সিপিআইএম-এর প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ-র সংশ্লিষ্ট চক্রের শাখার সদস্যরা। মূলতঃ করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে সমস্ত প্রাথমিক বিদ্যালয় অবিলম্বে খোলা, প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের মিড-ডে-মিলের সামগ্রীর পরিমাণের বরাদ্দ বৃদ্ধি, সর্বভারতীয় বেতনক্রম অনুযায়ী শিক্ষক-শিক্ষিকাদের বেসিক পে ন্যুনতম ৩৪ হাজার ৫০০ টাকা করা, শিক্ষক-শিক্ষিকাদের রিভিশন পেনশন সংক্রান্ত বকেয়া কাজ দ্রুত সম্পন্ন করা, অবিলম্বে প্রধান শিক্ষক বিহীন বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগ ও প্রতিটি বিদ্যালয়ে অবিলম্বে শ্রেণী ভিত্তিক শিক্ষক নিয়োগ সহ প্রায় ১৭ দফা দাবি নিয়ে এদিন দুটি চক্রের পরিদর্শককে দাবিসনদ পেশ করা হয়।


