নিজস্ব সংবাদদাতা, বরাবাজার: ৩০ আগষ্ট ২০২১

আজ জন্মাষ্টমী। তাই এই জন্মাষ্টমীকে ঘিরেই ধুমধাম করে জন্মোৎসব পালন করা হলো পুরুলিয়া জেলার বরাবাজার রাজবাড়ীতে। এই জন্মোৎসব রাজার আমলে থেকে হয়ে আসছে তা প্রায় 500 বছরের পুরনো। এখন আর রাজা নেই কিন্তু ওনার ঐতিহ্য রয়েই গেছে। নতুন রূপে রাজবাড়ী সেজে উঠেছে। তাই রাজা না থাকলেও রাজার বংশধররা জন্মাষ্টমীর অনুষ্ঠান বছর বছর করে ধুমধাম এর সহিত পালন করে আসছেন। এই জন্মোৎসব বরাবাজার বাসির রক্তের সম্পর্ক জড়িয়ে আছে তাই এই দিনটি দেখার জন্য সকল এলাকাবাসী অপেক্ষায় থাকেন। সকাল থেকেই শুরু হয় পুজো তারপর দুপুর বেলায় রাধা বৃন্দাবন চাঁদের মহাস্নান হয় মহাস্নান এরপর নতুন বস্ত্র পরিয়ে নিজের জায়গায় নিয়ে যাওয়া হয়। তারপরই শুরু হয় হোম যজ্ঞ সহস্রনাম সহ নানান অনুষ্ঠান। সাথে থাকে শ্রী শ্রী রাধা বৃন্দাবন চাঁদের মহাপ্রসাদ। তাই জন্মাষ্টমী উপলক্ষে রাধা বৃন্দাবন চাঁদের পূজা-অর্চনা থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠান দেখতে সকাল থেকে বরাবাজার রাজবাড়ীতে ভিড় জমেছে ভক্তদের।

শেয়ার করুন

You cannot copy content of this page