নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৩১ আগষ্ট ২০২১ঃ
পুরুলিয়া জেলাজুড়ে “দুয়ারে সরকার” প্রকল্পে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার (৩১.০৮.২০২১) জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিন পর্যন্ত পুরুলিয়া জেলাজুড়ে প্রায় ৮ লক্ষ মানুষ দুয়ারে সরকারের বিভিন্ন ক্যাম্পে অংশগ্রহন করেছেন। এমনকি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া সহ সরকারি পরিষেবা পেতে ইতিমধ্যেই ৬ লক্ষেরও অধিক আবেদন পত্র জমা পড়েছে জেলাজুড়ে। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার পর্যন্ত পুরুলিয়া জেলায় মোট এক হাজার একশো এগারোটি দুয়ারে সরকারের ক্যাম্প সংগঠিত করা হয়ে গিয়েছে। জানা গিয়েছে, জেলাজুড়ে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে সর্বমোট ৭ লক্ষ ৯২ হাজার ৩৭০ জন মানুষ ইতিমধ্যে দুয়ারে সরকারে অংশগ্রহন করেছেন। ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে আবেদন পত্র জমা পড়েছে ৬ লক্ষ ৩৩ হাজার ৭০ জনের। তবে লক্ষীর ভান্ডার প্রকল্পে যে বিশেষভাবে সাড়া পাওয়া যাচ্ছে, প্রশাসন সূত্রে তেমনই জানা গিয়েছে। পুরুলিয়া জেলায় মঙ্গলবার পর্যন্ত লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদনপত্র জমা পড়েছে ৩ লক্ষ ৬২ হাজার ৮২১ জনের। জানাচ্ছে পুরুলিয়া জেলা প্রশাসন।
