নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ০২ সেপ্টেম্বর ২০২১
২০২১ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, জয়েন্ট এন্টান্স,আলিম, ফাজিল এবং হাই মাদ্রাসা সহ বিভিন্ন পরীক্ষায় আদিবাসী ও তপসিলি জাতিভুক্ত ছাএ ছাএী সহ সকল কৃতী ছাএছাএীদের নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে সংবর্ধনা দিলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সংশ্লিষ্ট জেলা গুলির পাশাপাশি মহকুমা স্তরের কৃতি ছাএ-ছাএীদেরও সংবর্ধনা জানানো হলো,বৃহস্পতিবার বিকেলে মানবাজার-১ নং ব্লকের আনন্দধারা হলে মানবাজার মহকুমার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জয়েন্ট এন্টান্সের ১২ জন ছেলে ও ১০ জন মেয়ে সহ মোট ২২ জন কৃতি ছাএছাএীদের সংবর্ধনা দেওয়া হলো।
আজকের এই ভাচুয়াল সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃতি ছাএ ছাএীদের অভিনন্দন জানান ও আগামীদিনের এগিয়ে যাওয়ার জন্য সকলকে ইতিবাচক হতে বলেন।মানবাজার-১ নং ব্লকের আনন্দধারা মিটিং হলে ছাএছাএীদের হাতে ল্যাপটপ, বই, সংসাপএ ও পুস্প স্তবক দিয়ে সংবর্ধনা দেন মানবাজার মহকুমা শাসক শুভজিৎ বসু।
এবিষয়ে মানবাজার মহকুমা শাসক শুভজিৎ বসু জানান, মূখ্যমন্ত্রী ভার্চুয়াল ভাবে ছাত্র ছাএীদের অভিনন্দন জানিয়েছেন তার পাশাপাশি মানবাজার মহকুমার মাধ্যমিকের ১৮ জন ও জয়েন্ট এন্ট্রান্সের ৪ জনকে ডিপার্টমেন্ট থেকে যে পুরস্কার দেওয়া হয়েছিলো সেগুলো ছাএ ছাএীদের হাতে তুলে দেওয়া হলো।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজার মহকুমা ডিএমডিসি মনোজিৎ বসু, মানবাজার-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি, মানবাজার-১ নং ব্লক অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা, মানবাজার ৩ নং চক্র অবর বিদ্যালয় পরিদর্শক নন্দদুলাল সিংহ সহ অন্যন্য আধিকারিকেরা।



