নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ৩ সেপ্টেম্বর ২০২১
বলরামপুর ব্লকের বড় উরমা পঞ্চায়েতের সাম্প্রতিক অনাস্থাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দারস্থ হল বিজেপী। প্রসঙ্গত গত মঙ্গলবার বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা। এবিষয়ে বিজেপির বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাত শুক্রবার দিন তাঁর বাড়িতে একটি সাংবাদিক বৈঠক করে জানান, বড়উরমা গ্রামপঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে মঙ্গলবার দিন যে তলবি সভা ডাকা হয়েছিল, তা অবৈধ। তারজন্য আমরা হাইকোর্টের দারস্থ হয়েছি। তিনি আরো বলেন, উচ্চ আদালত দু-সপ্তাহের মধ্যে সমস্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে প্রশাসনের কাছে। যদিও ব্লক প্রশাসনিক কর্তারা সংবাদ মাধ্যমের কাছে এবিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে রাজি হননি।
