নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা: ৭ সেপ্টেম্বর ২০২১

আজ, মঙ্গলবার সকালে দুর্ঘটনার কবলে পড়লো একটি যাত্রীবাহী বাস ও একটি পোল্ট্রি বোঝাই পিকআপ ভ্যান।ঘটনাটি ঘটেছে পুঞ্চা থানার অন্তর্গত কাটাগোড়া মোড়ের কাছে পুরুলিয়া-বাঁকুড়া রাজ্য সড়কের ওপর। এদিন পুলিশ সূত্রে জানা যায় রাখালরাজা নামে একটি বাস বাঁকুড়ার দিকে যাচ্ছিলো। হঠাৎ করে একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষের কারণে বাসটি উল্টে যায়। এর কিছুটা দূরে গিয়েই পিকআপ ভেনটিও উল্টে যায় জঙ্গল সংলগ্ন স্থানে। যদিও নির্জন জায়গায় কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুঞ্চা থানার পুলিশ। বাসটির মধ্যে কতজন যাত্রী ছিল তা এখনো জানা সম্ভব না হলেও দুর্ঘটনায় গুরুতর হতাহতের কোনো খবর নেই এখনও পর্যন্ত বলে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page