নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৮ সেপ্টেম্বর ২০২১ঃ
আজ, বুধবার পুরুলিয়া জেলা কংগ্রেস সেবাদলের পক্ষ থেকে পুরুলিয়া শহরে একটি” সঙ্কল্প যাত্রা” নামে একটি মিছিল সংগঠিত হল। এদিন জেলা কংগ্রেস সেবা দলের মুখ্য সংগঠক সন্দীপ গোস্বমীর নেতৃত্বে সংগঠনের কর্মী-সমর্থকেরা হাঁটলেন এই মিছিলে। মূলত, কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের “মিথ্যা ও ভ্রান্ত” নীতির প্রতিবাদে, অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, বন্ধ কল-কারখানা খোলার দাবিতে এবং রাজ্যের তৃণমূল সরকারের স্বজনপোষণ ও দুর্নীতির প্রতিবাদে মানুষকে আহ্বান জানাতে এই সঙ্কল্প যাত্রা-র আয়োজন বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
