নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৮ সেপ্টেম্বর ২০২১ঃ

আজ, বুধবার সন্ধ্যা ৬ টা নাগাদ মানবাজার শ্মশানকালী মন্দিরের কাছে পুরুলিয়া রাস্তার উপর একটি বেসরকারি বাস ও একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষে জখম হলেন তিনজন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় অ্যাম্বুলেন্সটি পুরুলিয়া থেকে রোগী নিয়ে ফিরছিল। অন্যদিকে আসছিল একটি বেসরকারি বাস। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উভয়ের সংঘর্ষে অ্যাম্বুলেন্সের তিনজন যাত্রী জখম হন বলে জানা গিয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মানবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মানবাজার গ্রামীন হাসপাতালে পাঠায়। তবে দুর্ঘটনায় খুব বড়সড় কোন অঘটন ঘটেনি বলে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page