নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ১৪ সেপ্টেম্বর ২০২১

এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীর মৃত্যু হল পুরুলিয়া সংশোধনাগারে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। জানা গিয়েছে, আদপে কোটশিলা থানার মূটুকুড়া গ্রামের বাসিন্দা অবনি কুমার (৭২) একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত কাটছিলেন। পুরুলিয়া জেলা আদালতে তার যাবজ্জীবন সাজার ঘোষনা হয়। সোমবার ওই সাজাপ্রাপ্ত বন্দীর শারিরীক অসুস্থতার কারণে তাকে চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বন্দীকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page