নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি: ১৪ সেপ্টেম্বর ২০২১

করম পুজো জঙ্গলমহলের আদিবাসী ও কুড়মি সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর মানুষদের একটি অন্যতম প্রধান উৎসব। তাই এই উৎসব উপলক্ষে ওইদিনটিকে ছুটির দিন হিসেবে মঞ্জুর করুন মুখ্যমন্ত্রী– এই মর্মে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বাঘমুন্ডির তৃণমূল কংগ্রেস বিধায়ক সুশান্ত মাহাত। প্রসঙ্গত, দীর্ঘদিন যাবৎ আদিবাসী ও কুড়মিদের বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও রাজ্য প্রশাসনের কাছে এই আবেদন করা হচ্ছিল। এর আগেও জেলার বহু রাজনৈতিক দলের নেতা-নেত্রী-পদাধিকারীদের পক্ষ থেকেও এই আবেদন জানানো হয়েছে। আজ, মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে লেখা তাঁর ওই চিঠিতে সুশান্ত বাবু মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, “দীর্ঘদিনের প্রার্থনার বিষয়টি মাথায় রেখে করম পুজোয় যেন সম্প্রদায়গত (সেকশনাল) ছুটির দিনের পরিবর্তে সামগ্রিক ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়”।

শেয়ার করুন

You cannot copy content of this page