নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৬ সেপ্টেম্বর ২০২১ঃ
গতকাল, ১৫ সেপ্টেম্বর শেষ হল দ্বিতীয় পর্যায়ের “দুয়ারে সরকার” প্রকল্পের কর্মসূচি। পুরুলিয়া জেলার প্রায় ৩৮ শতাংশ মানুষ দীর্ঘ এক মাসের এই কর্মসূচির অন্তর্গত বিভিন্ন ক্যাম্পে সরকারি পরিষেবা পাওয়ার লক্ষ্যে অংশগ্রহন করেছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, গত ১৬ আগষ্ট থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে জেলার ১২ লক্ষ ১ হাজার ৮১৮ জন মানুষ সরকারি নানান পরিষেবার জন্য অংশগ্রহন করেছেন।
জেলা প্রশাসন সূত্রে আরো জানা গিয়েছে, এই পর্যায়ে বিভিন্ন সরকারি প্রকল্পে পুরুলিয়া জেলাতে মোট ১০ লক্ষ ২৪ হাজার ২৩৪ জনের আবেদনপত্র জমা পড়েছে। জেলা প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, বিগত এক মাসের দুয়ারে সরকার কর্মসূচির অন্তর্গত পুরুলিয়া জেলায় লক্ষীর ভান্ডার প্রকল্পে সর্বাধিক আবেদন জমা পড়েছে। তারপরেই রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধার্থে আবেদনের সংখ্যা। জানা গিয়েছে, জেলাজুড়ে মোট ৪ লক্ষ ৭৫ হাজার ৪০৮ জনের আবেদনপত্র জমা পড়েছে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জমা পড়েছে ২ লক্ষ ২৯ হাজার ৫৫২ জনের। জেলা প্রশাসন সূত্রে খবর পাওয়া গিয়েছে, পুরুলিয়া জেলাজুড়ে দীর্ঘ এক মাসের বিভিন্ন দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে মোট ৩ হাজার ১ শত ১২৭ জন মানুষ ব্যাঙ্ক পরিষেবা সংক্রান্ত সুবিধা পেয়ে গিয়েছেন। এছাড়াও অন্যান্য সরকারি প্রকল্পের জন্য পুরুলিয়া জেলাজুড়ে যেসমস্ত আবেদন জমা পড়েছে তার সংখ্যা তাত্ত্বিক পরিসংখ্যান নিম্নরূপঃ-খাদ্য সাথী-৮১, ৩১১জনের, জাতিগত শংসাপত্র- ৭৭,২০১ জনের, কৃষক বন্ধু-৫৪,৮৯৯ জনের, মানবিক-৩,২৩১ জনের, স্টুডেন্ট ক্রেডিট কার্ড-৩৩১ জনের, ঐক্যশ্রী-৫,৪০৩ জনের, জমির মিউটেশন- ৪০,৪৫৪ জনের এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায়-৪৮,৩২৬ জনের আবেদনপত্র জমা পড়েছে।
শেয়ার করুন