নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৮ সেপ্টেম্বর ২০২১ঃ

দেশের ৭৫ তম স্বাধীনতা বর্ষের পূর্তি উপলক্ষে আজ, শনিবার পুরুলিয়া নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে ৭ কিমি দীর্ঘ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। কেন্দ্রের পুরুলিয়ার ভারপ্রাপ্ত আধিকারিক মাধবী দেবী জানান, জেলাতে নেহেরু যুব কেন্দ্রের অধীনস্ত ৭৫ টি ইয়ুথ ক্লাবের ৭৫ জন (ক্লাব প্রতি একজন) প্রতিনিধিদের নিয়ে এই দৌড়ের আয়োজন করা হয়েছে। মূলত যুব সমাজ তথা জেলার সকল শ্রেণীর মানুষকে শারিরীক সক্ষমতা বা ফিটনেস বিষয়ে সচেতন করতে এবং উদ্বুদ্ধ করতেই কেন্দ্রের পক্ষ থেকে এই “ফিট ইন্ডিয়া ফ্রিডম রান” নামক দৌড় প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছেন কেন্দ্রের জেলা আধিকারিক।

শেয়ার করুন

You cannot copy content of this page