নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৩ সেপ্টেম্বর ২০২১ঃ

রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডুর গ্রামেই বিভিন্ন দল ছেড়ে তৃণমূলের যোগদান করল একাধিক পরিবার। আজ সকালে মানবাজার-১ নং ব্লকের জিতুজুড়ি অঞ্চলের কাদলাগড়া সংসদে ১০ টি পরিবারের ৬০ জন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।এদিন দলে যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু।এবিষয়ে গুরুপদ টুডু বলেন, রাজ্যে বিজেপির অস্তিত্ব দিন দিন কমছে। তাই মাননীয়া মূখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করার জন্য বিজেপি ছেড়ে আজ তৃণমূলে যোগদান করলেন সকলে।

শেয়ার করুন

You cannot copy content of this page