নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৫ সেপ্টেম্বর ২০২১ঃ

আজ মানবাজার-১ নং ব্লকের জিতুজুড়ি অঞ্চলের শুঁড়িগড়া সংসদের চিরুভিটা গ্রাম থেকে থেকে প্রায় ১২৫ জন বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এদিন দলীয় সূএে জানা যায় যে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করেন সকলে। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা শিক্ষা ও ক্রিড়া কর্মাধক্ষ্য গুরুপদ টুডু। এদিন দলত্যাগীরা জানান তৃনমুল কংগ্রেসের সাথে উন্নয়নে সামিল হতেই তারা যোগ দিলেন। এবিষয়ে গুরুপদ বাবু বলেন, দিন দিন পুরুলিয়া জেলায় বিজেপির অস্তিত্ব হ্রাস হচ্ছে সেই কারনেই দিদির উন্নয়নে সামিল হতে সকলে যোগদান করলেন। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মানবাজার-১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবেন্দ্রনাথ মাহাতো।

শেয়ার করুন

You cannot copy content of this page