নিজস্ব সংবাদদাতা, কাশীপুর, ২৮ সেপ্টেম্বর ২০২১ঃ
ট্রাক্টরের ধাক্কায় শিশু মৃত্যুকে কেন্দ্র করে পুরুলিয়ার কাশীপুর থানায় ব্যপক উত্তেজনা ছড়ালো আজ সকালে। প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষতিপূরন ও যাননিয়ন্ত্রনের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে এলাকাবাসীর পথ অবরোধ। কাশীপুর- হুড়া রাজ্য সড়ক অবরোধ করে রাখা হয়েছে। বিশাল পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করছে বলেও স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, কাশীপুর রাজবাড়ি সংলগ্ন নপাড়া গ্রামের পায়েল বাউরি (২) রাস্তা পার হচ্ছিল। সেই সময় একটি দ্রুত গতিতে আসা ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে শিশুটুকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, গত বছরও একই জায়গায় এক স্কুল পড়ুয়া পথ দুর্ঘটনায় মারা যায়। বার বার ঘটছে দুর্ঘটনা। অথচ প্রশাসন নীরব।

