নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৮ সেপ্টেম্বর ২০২১ঃ

আজ, মঙ্গলবার পুরুলিয়া পৌর এলাকায় সাধারণ নাগরিকদের একাধিক সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহন করার আবেদন জানিয়ে পৌর প্রশাসককে দাবিসনদ পেশ করলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা শাখার সম্পাদক তথা চিকিসক নয়ন মুখোপাধ্যায়ের তত্বাবধানে এদিন মঞ্চের এক প্রতিনিধি দল পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালিকে দাবিসনদ পেশ করেন।

মূলতঃ শহরের যত্রতত্র বিশেষতঃ গুরুত্বপূর্ণ রাস্তায় বেওয়ারিশ গরুর দখলদারি হটানো, শহরের মূল ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে নিয়মনীতির তোয়াক্কা না করে টোটো চালানো বা রাস্তা দখল করে টোটো দাঁড়িয়ে থাকার বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহন, শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় যত্রতত্র বেআইনি দ্বিচক্রীযানের পার্কিং বন্ধ করা, দুষণরোধে শহরের পুকুরগুলির কচুরিপানা ও আবর্জনা নিয়মিত পরিষ্কার করা সহ আরো একাধিক দাবির বিষয়ে দ্রুত সদর্থক পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়ে এদিন দাবিসনদ পেশ করা হয় ।

শেয়ার করুন

You cannot copy content of this page