নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৯ সেপ্টেম্বর ২০২১ঃ
অন্তরাজ্য মোটর সাইকেল চোরাই চক্রের ২ পান্ডাকে গ্রেফতার করলো পুরুলিয়ার সদর থানার পুলিশ। আজ, বুধবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, গত ২৪ ও ২৫ তারিখ পুরুলিয়া শহরের কাপড় গলির মুখ থেকে ২টি মোটর সাইকেল চুরি যায়। দুটি চুরি যাওয়া বাইকের প্রকৃত মালিকদের এক জনের নাম ভৈরব গড়াই, মফস্বল থানার শীতলপুর গ্রামের বাসিন্দা। অন্য জন পুরুলিয়ার রঘুনাথপুর থানার বাসিন্দা জনার্দন কুইরী। দুজনেই পুরুলিয়ার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই বাইক চুরির ঘটনায় তদন্তে নেমে সদর থানার পুলিশ ঝাড়খন্ডের বোকারো জেলার চান্দনকেয়ারি থানার বাসিন্দা লালু কুমার ও পুরুলিয়ার মফস্বল থানার ভুল গ্রামের বাসিন্দা দীপক কুমার কুইরীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে চুরি যাওয়া ২ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। তাদের ৭ দিনের পুলিশ হেফাজতের জন্য আদলতের কাছে আবেদন করা হয়েছে। পুলিস প্রাথমিক ভাবে মনে করছে এটি একটি অন্ত্যরাজ্য মোটর সাইকেল চুরি চক্র। এই চক্রে আরো বেশ কয়েকজন জড়িত থাকতে পারে।


