নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ৩০ সেপ্টেম্বর ২০২১ঃ

ভবানীপুরের উপনির্বাচনকে সামনে রেখে আয়োজন করা হল যজ্ঞের। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত করতে এবং নির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই উদ্দেশ্যে ঝালদা শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজ মা মঙ্গল চন্ডী ও মা বগলামুখী যজ্ঞ অনুষ্ঠান করা হয়। সকাল থেকেই প্রবল বর্ষণকে উপেক্ষা করেই এদিন এই যজ্ঞানুষ্ঠান করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন ঝালদা শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সহ সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা। এদিনের যজ্ঞের পুরোহিত দ্বিজাশিস চক্রবর্তী জানান, আজকের নির্বাচন নির্বিঘ্নে যাতে সম্পন্ন হয়, সেই প্রার্থনা সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত করতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে যজ্ঞ সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page