নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৩০ সেপ্টেম্বর ২০২১ঃ
মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর এর পরিচালনায় ভিনরাজ্য থেকে এই রাজ্যে আগত পরিযায়ী শ্রমিকদের জন্য ফুড কুপন বিলির কাজ শুরু হল মানবাজার-১ নং ব্লকে। এদিন মানবাজার -১ নং ব্লকের ন্যুনতম মজুরী পরিদর্শক পার্থ মুখার্জি বিহার থেকে আগত পরিযায়ী শ্রমিক কপিলদেব মাহাতোর হাতে ফুড কুপন তুলে দেন।
প্রসঙ্গত বলা যায় যে সমগ্র ভারতবর্ষ জুড়ে করোনা মহামারীর প্রকোপে একের পর এক মানুষ যখন কাজ হারাচ্ছেন ঠিক সেই সময়ে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করার কাজ শুরু করে পশ্চিমবঙ্গ সরকার আর সেই কারনেই এদিন ফুড কুপন বিলি করা হয়, এই কুপন পেয়ে অনেকটাই লাভবান হবেন বলে জানিয়েছেন উপভোক্তারা।

