নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৩০ সেপ্টেম্বর ২০২১ঃ

দুদিনের প্রবল বর্ষণে বৃহস্পতিবার রাত পর্যন্ত পুরুলিয়া জেলায় মোট পাঁচশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসনের রিপোর্টে জানা গিয়েছে। এদিন রাত্রি ৮. ০০টা নাগাদ হোয়াটস এপ ম্যাসেজের মাধ্যমে এই তথ্য দিয়েছে জেলা তথ্য ও সংস্কৃতি দফতর। তবে জেলাতে পাঁচশো বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোন খবর নেই বলে জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন এদিন আরো জানায়, জেলাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কুইক রেসপন্স টিম কাজ করছে। একই সঙ্গে বিপর্যয় মোকাবিলায় আসছে এনডিআরএফ।

শেয়ার করুন

You cannot copy content of this page