নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২ অক্টোবর ২০২১ঃ
মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্ম দিবস উপলক্ষে বিজেপির পক্ষ থেকে সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। সেই কারণেই আজ মানবাজার হাসপাতালে চিকিৎসারত রোগীদের ফল বিতরণ করল বিজেপি। এদিন মানবাজার হাসপাতালের রোগীদের হাতে ফল তুলে দেন বিজেপি নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সম্পাদক বিবেক রাঙ্গা ও জেলা কমিটির সদস্য দিপু বাউরী। এবিষয়ে জেলা বিজেপি সম্পাদক বিবেক রাঙ্গা বলেন, গান্ধীজীর জন্মদিন উপলক্ষে স্বচ্ছ ভারত সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে আজ সেই কারনেই রোগীদের পাশে দাঁড়ানোর জন্য ফল বিতরণ করা হলো। আজকের এই ফল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবাজার জেডপি-২৭ এর মন্ডল সভাপতি বাণীপদ কুম্ভকার, জেলা মিডিয়া সেলের কো-কনভেনার সুজিত বাউরী সহ দলীয় কর্মীরা।


