নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৫ অক্টোবর ২০২১ঃ

আজ আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে পুরুলিয়া জেলার মানবাজার তিন নম্বর চক্রের শিক্ষক-শিক্ষিকাদের ব্যবস্থাপনায় ও বাঁকুড়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় পায়রাচালী কমিউনিটি হলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো।

এদিন রক্তদান শিবিরে ৭০ জন রক্তদাতা রক্ত দান করেন।মূলত কোভিডের তৃতীয় ঢেউ আসন্ন সেই কারনেই আজ এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান শিক্ষক শিক্ষিকারা।এদিন রক্তদান শিবিরের পাশাপাশি এলাকার বিদায়ী শিক্ষক সংবর্ধনা ও নব্য শিক্ষক সংবর্ধনার আয়োজন করা হয় শিক্ষক মহলের পক্ষ থেকে।

আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন মানবাজার তিন নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নন্দদুলাল সিংহ,মানবাজার-৩ নং চক্রের শিক্ষক সভাপতি সঞ্জয় কুমার বাউরী,চাঁদড়া স্কুল প্রধান শিক্ষক গোপাল দে,বিশিষ্ট সমাজসেবী নিমাই দে,এছাড়াও বিশেষ সহযোগী হিসেবে ছিলেন তিমির গাঙ্গুলী,পথিক আচার্য,পার্থ রায়,সুবীর কুমার দে সহ অনেক বিশিষ্ট ব্যাক্তিত্বরা।

শেয়ার করুন

You cannot copy content of this page