নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৬ অক্টোবর ২০২১ঃ

আজ মহালয়া। পিতৃ পক্ষের শেষ দিন। আগামী কাল থেকে সূচনা দেবী পক্ষের। প্রচলিত প্রথা অনুযায়ী আজ ভোর থেকেই পুরুলিয়া শহরের সাহেব ঝিল জাতীয় সরোবরে তাই দেখা গেল পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে আসা মানুষের ঢল। এদিন সাহেব ঝিল জাতীয় সরোবরে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাঁদের পিতৃ পুরুষদের উদ্দেশ্যে জলার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানালেন। প্রসঙ্গত বর্তমানে সামাজিক পরিস্থিতি কোভিড বিধি নিয়ন্ত্রিত। জেলা প্রশাসন ইতিমধ্যেই সংক্রমণের আধিক্য এড়াতে তর্পণকারীদের উদ্দেশ্যে একগুচ্ছ নিয়ম লাগু করেছেন। অন্যদিকে সাহেব ঝিল জাতীয় সরোবরে তর্পণের উদ্দেশ্যে আগত নাগরিকগণও সরকারি বিধিকে স্বাগত জানিয়ে বলেছেন, “বর্তমান পরিস্থিতিতে প্রশাসন সঠিক পদক্ষেপই গ্রহন করেছেন”। এদিন ছোট ছোট দলে ভাগ করে সামাজিক দূরত্ব বিধি সহ অন্যান্য সরকারি নিয়ম মেনেই মানুষ পিতৃ পুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন।

শেয়ার করুন

You cannot copy content of this page