নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৭ অক্টোবর ২০২১ঃ
পূজোর মুখে ফের মানবাজার বিধানসভায় বড়সড় ভাঙন পদ্মশিবিরে। বুধবার কামতা জঙ্গীদিরি অঞ্চলের বিজয়ডি সংসদে ৬৩ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো বলে জানা যায় তৃণমূল কংগ্রেসের সূএে।
এদিন দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের শিক্ষা ও ক্রিড়া কর্মাধক্ষ্য গুরুপদ টুডু, উপস্থিত ছিলেন মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পুস্প দাস,মানবাজার-১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবেন্দ্রনাথ মাহাতো। এবিষয়ে গুরুপদ বাবু বলেন,রাজ্যের সাথে সাথে পুরুলিয়া জেলাতেও বিজেপির শেকড় আলগা হয়ে গেছে তাই তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সাথে থাকতে সকলে যোগদান করলেন।



