নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৭ অক্টোবর ২০২১ঃ
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজো তাই পূজোর সময় যাতে সাধারণ মানুষ পরিস্কার পরিচ্ছন্ন খাবার পেতে পারেন এবং সমস্ত দোকান যাতে পরিস্কার রাখা হয় বিশেষ করে হোটেল ও মিষ্টির দোকান গুলি সে বিষয়ক মানবাজার-১ নং ব্লকের সভাগৃহে এলাকার সমস্ত মিষ্টি হোটেল ও খাবারের দোকানের ব্যাবসায়ীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
বৃহস্পতিবার এই আলোচনার সভায় সমস্ত দোকানদারদের সচেতন করার পাশাপাশি তাদেরকে খাবারের গুনমান ও পরিস্কার নিয়ে কড়া ভাষায় সতর্ক করা হয়। এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মানবাজার-১ নং ব্লক খাদ্য সুরক্ষা আধিকারিক সুমন দাস, মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পুস্প দাস, সহকারী সভাপতি দিলীপ পাএ এবং মানবাজার থানার আধিকারিকরা সহ অন্যান্যরা।


