নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৮ অক্টোবর ২০২১ঃ
দুয়ারে সরকার, দুয়ারে রেশন এর পর এক জানলা পরিসেবার মাধ্যমে মানবাজার এলাকার পূজো কমিটি গুলিকে পরিসেবা প্রদান করলো মানবাজার-১ নং ব্লক প্রশাসন। শুক্রবার মানবাজার-১ নম্বর ব্লকের মিটিং হলে সমস্ত বিভাগের আধিকারিকরা পূজোর অনুমতি নেওয়ার ব্যাপারে একযোগে পরিষেবা প্রদান করে।
কিছুদিন আগেই পুজো কমিটির মিটিং এ এই পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেন মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাএ সেই মোতাবেক আজ মানবাজার ব্লকে দমকল,পুলিশ, ভূমি রাজস্ব দপ্তর ও ইলেকট্রিক বিভাগের মাধ্যমে এই পরিসেবা প্রদান করা হলো।
এবিষয়ে মানবাজার-১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি বলেন মূলত সাধারণ মানুষের সুবির্ধাতে এই ব্যাবস্হা করা হয়।এদিন অনুমতি নিতে আসা পূজো কমিটির এক সদস্য ধীরেন চন্দ্র মাহাতো বলেন সবাইকে একসাথে পেয়ে একটা নতুন অভিজ্ঞতা হলো, এর আগে কোনো দিন হয়নি।


