নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১০ অক্টোবর ২০২১ঃ
আজ ভার্চুয়াল ভাবে মানবাজার ইন্দকুড়ি সার্বজনীন দুর্গোৎসব ও মানবাজার গ্রাম্য যোগাশ্রম সর্বজনীন দূর্গাপূজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল চারটার সময় আলিপুর বডিগার্ড লাইনের দুর্গাপুজোর শুভ উদ্ভোদন করেন।
এবছর ইন্দকুড়ি সর্বজনীন দূর্গা উৎসব ১৪ তম বর্ষে পা দিলো, এবছরের থিম পঙ্গপাল সাথে কলা গাছের ছাল দিয়ে তৈরী হয়েছে প্রতিমা কোনো রকম রঙের ব্যাবহার হয় নি। এছাড়াও আলোকসজ্জায় থাকছে বিশেষ চমক।সমস্ত রকম করণা বিধিনিষেধ মিনেই করা হচ্ছে এছরের পূজো বলে জানান পুজো উদ্যোক্তারা।
অন্যদিকে মানবাজার গ্রাম্য যোগাশ্রম সার্বজনিন দূর্গাপূজো কমিটি এবছর ১৩ তম বর্ষে পা দিলো। প্রাচীন আদিবাসী গুহার আদলে তৈরি হচ্ছে মন্ডপ। মূর্তিতেও থাকছে অভিনবত্বের ছোঁয়া, এছাড়াও আলোকসজ্জায় থাকছে বিশেষ কাজ। এছাড়াও গতবছরের মতো এবছরেও গোটা মন্ডপ জুড়ে থাকছে নো এন্ট্রি জোন বলে জানান উদ্যোক্তারা।
এদিন মানবাজার ইন্দকুড়ি সার্বজনীন দুর্গাপূজোতে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, জেলা পরিষদের শিক্ষা ও ক্রিড়া কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু, মানবাজার-১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, মানবাজার সি আই, মানবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশিষ্টরা ও অন্যদিকে মানবাজার গ্রাম্য যোগাশ্রমে উপস্থিত ছিলেন মানবাজার মহকুমাশাসক, মহকুমা আরক্ষাধিকারিক, বান্দোয়ান বিধান সভার বিধায়ক রাজীব লোচন সরেন সহ বিশিষ্টরা।


