নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১২ অক্টোবর ২০২১ঃ

আজ মানবাজার গ্রামীন হাসপাতালের বি এম ও এইচ (ব্লক স্বাস্থ্য আধিকারীক) হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন ডাঃ জিৎ সরকার। এর আগে উনি বলরামপুর হাসপাতালে স্বাস্থ্য আধিকারিকের দায়িত্বে ছিলেন। দায়িত্ব দেওয়ার পর এদিন তিনি মানবাজার গ্রামীন হাসপাতাল এলাকা ঘুরে দেখেন ও কর্মীদের সাথে বৈঠকও করেন। তাঁর সঙ্গে এদিন হাসপাতাল পরিদর্শনে ছিলেন ডাঃ ভাগবত মাহাত, সিনিয়র পি এইচ এন জোৎস্না মুর্মু, জেলা স্বাস্থ্য ভবনের কর্মী অভয় মাহাত সহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

প্রসঙ্গত মানবাজার গ্রামীন হাসপাতালে বি এম ও এইচ ছিলেন গৌতম সোরেন। গত ৫ অক্টোবর অসুস্থতার কারনে গৌতম সোরেনের অকাল প্রয়ান ঘটে। আজ প্রয়াত গৌতম সোরেনের শূন্য পদে স্থলাভিষিক্ত হলেন ডাঃ জিৎ সরকার।

শেয়ার করুন

You cannot copy content of this page