নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ১৩ অক্টোবর ২০২১ঃ

ঝালদা থানার অন্তর্গত বুড়দা-কালিমাটির বাগতি সার্ববজনিন দূর্গাপুজা কমিটি গত আঠাশ বছর ধরে দূর্গাপুজার আয়োজন হয়ে আসছে। তার মাঝে গত বছর ও এবছর কোভিড-19 সংক্রান্ত সরকারি বিধি মেনে হয়ে আসছে পুজোর আয়োজন। 2020 সাল থেকে পশ্চিমবঙ্গ রাজ‍্য সরকারের সরকারি অনুদানও পাওয়া যাচ্ছে বলে কমিটির সদস্যরা জানান। সরকারি অনুদানে বাগতি ষোলোআনা পুজো কমিটির সদস্যরা বাড়তি উৎসাহ পেয়েছেন বলেও তাঁদের দাবি। বিগত ২৮ বছর ধরে বাগতি ষোলোআনা সর্বজনীন পুজোটি দেখতে বুড়দা-কালিমাটি এলাকার পাঁচ-সাতটি গ্রাম, যেমন, নন্দরামডি, সেরেংডি, বাঁধডি, মাউনিয়া, বুরুডি, গঁধুডি ইত্যাদি গ্রাম থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীদের ভিড় হয় বলে জানা গিয়েছে। পুজো কমিটির উপদেষ্টা মন্ডলীর প্রধান রাধা রমণ গরাই ও সম্পাদক ধীরেন চন্দ্র গঁরাই বলেন, পুজোর চারদিন সরকারি কোভিড বিধিকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

You cannot copy content of this page