নিজস্ব সংবাদদাতা, পাড়া, ১৪ অক্টোবর ২০২১ঃ
স্বর্গত মা-বাবার স্মৃতির উদ্দেশ্যে বুধবার পরিবারের সদস্যরা প্রায় হাজার খানেক দুঃস্থ মানুষকে বস্ত্র বিতরণ ও প্রায় আড়াই হাজার মানুষকে খাবার খাওয়ালেন। পাড়া থানার নডিহার বাসিন্দা মুখার্জি পরিবারের সদস্যরা তাঁদের বাবা স্বর্গত বিশ্বেশ্বর মুখার্জি ও মা স্বর্গত শঙ্করী মুখার্জির স্মৃতিতে মহাষ্টমীতে নডিহা এলাকায় প্রায় এক হাজার দুঃস্থ মানুষদের নতুন বস্ত্র বিতরণ করেন। পরিবারের সদস্য তথা ভারতীয় বায়ু সেনার অবসরপ্রাপ্ত কর্মী আশিস মুখার্জি বলেন, দুঃস্থদের বস্ত্র বিতরণের পাশাপাশি এদিন প্রায় আড়াই হাজার মানুষকে খাবারও দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, পুজোর দিনে দুঃস্থ মানুষদের পাশে থাকতে পেরে পরিবারের সদস্যরা বিশেষভাবে মানসিক আনন্দ পেয়েছেন।



