নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৫ অক্টোবর ২০২১ঃ

এবছর প্রতিমা বিসর্জনে এক অভিনব উদ্যোগ নিল পুরুলিয়া পৌরসভা। পুরুলিয়া শহরের যে সমস্ত পুকুরগুলিতে প্রতিমা বিসর্জন হয়, আজ দুপুর থেকেই পুজো কমিটিগুলিকে সাহায্য করতে এবং যেকোনো রকম দুর্ঘটনা এড়াতে বিশেষ কর্মী নিয়োগ করল পৌর প্রশাসন। এদিন পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি ও প্রশাসক মন্ডলীর সদস্য রবিশঙ্কর দাস জানান শহরের পুজো কমিটিগুলিকে সাহায্য করতে শহরের  পুকুর ঘাটগুলিতে পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে ডিসাস্টার ম্যানেজমেন্ট কর্মী সহ আরো বহু পৌর কর্মীদের নিয়োগ করা হয়েছে। রবিশঙ্কর দাস জানান, পুজো কমিটিগুলিকে সাহায্য করার পাশাপাশি অন্য যেকোন ধরনের দুর্ঘটনার সম্ভবনাকে এড়ানোর উদ্দেশ্যেই পুরুলিয়া পৌর প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page