নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৫ অক্টোবর ২০২১ঃ

যাঁরা পর্দার আড়ালে থেকে ও নিরলস পরিশ্রম করে পুজোকে সাফল্য মন্ডিত করেন, তাঁরাই সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই আড়ালেই থেকে যান। মানবাজার ইন্দকুড়ি সর্বজনীন দূর্গাপুজো কমিটি কিন্ত এবার অভিনব উদ্যোগ নিল। আর তাই শিল্পীকে সকলের সামনে তুলে ধরতে শিল্পী অশোক কালিন্দীকে পুষ্প স্তবক, উত্তরীয়, সাল ও স্মারক দিয়ে সম্মানিত করা হল পুজোর উদ্যোক্তাদের পক্ষে। এই সম্মান পেয়ে বাঁকুড়া জেলার সফুর গ্রামের বাসিন্দা তথা শিল্পী অশোক কালিন্দী নিজেও বিশেষ খুশি।

এবিষয়ে কমিটির সম্পাদক অপূর্ব নাগ বলেন, এই বছর আমরা জেলাতেও সেরার স্বীকৃতি পেয়েছি। এই স্বীকৃতির পেছনে আসল যিনি কারিগর, সেই শিল্পীকেও সম্মান জানাতে পেরে আমরা নিজেরাই গর্বিত।

শেয়ার করুন

You cannot copy content of this page