নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৭ অক্টোবর ২০২১ঃ

পশ্চিমবঙ্গ গরাই (তেলি/কলু) সমাজ কল্যাণ সমিতির রাজ্যস্তরীয় বিজয়া সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হলো আজ। পুরুলিয়া শহরের উপকন্ঠে গোপাল মোড়ে আজকের এই সভায় পুরুলিয়া ও বীরভূম জেলাতে সমাজের স্থায়ী কমিটি গঠনের ঘোষণা ছাড়াও আগামী দিনে অন্যান্য জেলার কমিটি গঠনের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে। এদিনের পশ্চিমবঙ্গ গরাই সমাজ কল্যাণ সমিতির সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি দেবদাস গরাই, সম্পাদক তপন গরাই, সংগঠন সম্পাদক উজ্জ্বল গরাই, যুগ্ম সম্পাদক সুকান্ত গরাই সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাজু গরাই। এদিন সভায় রাজ্য কমিটির সদস্য সংখ্যাও বর্ধিত করা হয়। এদিন পুরুলিয়া জেলার স্থায়ী কমিটির সভাপতি হন ধীরেন চন্দ্র গরাই এবং সম্পাদক হন সঞ্জয় গরাই। সংগঠন মজবুত করতে সকলকে একত্রিত হয়ে কাজ করার জন্য এদিনের সভায় আহ্বান জানান সংগঠন সম্পাদক উজ্জল গরাই। সভার শেষে দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page