নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৮ অক্টোবর ২০২১ঃ

সোমবার সকাল থেকে তিনবার টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে পুরুলিয়া শহর শহর জেলার বিভিন্ন প্রান্তের স্বাভাবিক জনজীবন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাত থেকেই পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে প্রবল বর্ষণ শুরু হয়। সোমবার সকালে কখনো মুষলধারায় কখনো আবার ঝিরঝিরে বৃষ্টি হয়। দুপুরের পর আবার ঝড়ো হাওয়া বইতে শুরু করে। ইতিমধ্যে পুরুলিয়া শহরের একাধিক ওয়ার্ডে জল জমা ও শুরু হয়েছে। বৃষ্টিপাত আরো বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। ইতিমধ্যে একাধিক জায়গাতে বাড়ির সামনে জল জমে রয়েছে। বিভিন্ন রাস্তাতেও বইছে জল। তবে এদিন বিকাল পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

You cannot copy content of this page