নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৯ অক্টোবর ২০২১ঃ
বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও সমাধান হয়নি সমস্যার। তাই আজ পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। ঘটনা মানবাজারের ।পানীয় জলের দাবীতে মানবাজার-পায়রাচালী রাস্তা অবরোধ করেন মানবাজারের ইন্দকুড়ির চড়কী গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এই চড়কী গ্রামে জল সরবরাহ বন্ধ রয়েছে। স্থানীয় প্রশাসন বারবার আশ্বাস দিলেও সমাধান করেনি সমস্যার বলে অভিযোগ স্থানীয় অবরোকারি বাসিন্দাদের। অবশেষে মানবাজার-১নং ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজীব মুর্মু ও মানবাজার থানার পুলিশ গিয়ে সমস্যা সমাধানের দ্রুত আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন অবরোধকারীরা। এদিন পথ অবরোধের জেরে রাজ্য সড়কে আটকে পড়ে বহু যানবাহন। ফলে চরম দুর্ভোগে পড়তে হয় যাতায়াতকারীদের।

