নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৯ অক্টোবর ২০২১ঃ

আমাদের প্রাত্যহিক জীবনে বোধহয় কোনকিছুই অবহেলার নয়। এই ভাবনা থেকেই কলা পাতা আর কলা গাছের ছাল দিয়েই লক্ষ্মী প্রতিমা গড়ে তাক লাগালেন শিক্ষক শঙ্কর মুখোপাধ্যায়। পুরুলিয়া শহরের অদূরে বেলকুড়ি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সংস্কৃত বিভাগের শিক্ষক তিনি। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে নিজের বাড়িতেই লক্ষী পুজো করে আসছেন শঙ্কর বাবু। প্রতি বছরই অভিনব জিনিসপত্র দিয়ে লক্ষী পুজোতে প্রতিমা গড়েন তিনি। পুজো করেন নিজেই। এবারও সেই ধারা অব্যাহত রয়েছে। এবার শঙ্কর বাবুর চিন্তা ধারায় উঠে এসেছে ডাস্টবিনে অবহেলায় পড়ে থাকা কলা পাতা আর কলা গাছের ছাল। সঙ্গে কলার অন্যান্য উচ্ছিষ্ট জিনিস । প্রত্যহ অবহেলিত ওইসব জিনিস দিয়েই তৈরি করে ফেললেন লক্ষী প্রতিমা। একইসঙ্গে নিজের হাতে চট দিয়ে তৈরি করেছেন মন্দির। প্রায় ১৫ দিনের পরিশ্রম আর বুদ্ধির জোরে তিনি অভিনব লক্ষী ঠাকুর ও মন্দির বানিয়ে তাক লাগলেন সকলকে।

শেয়ার করুন

You cannot copy content of this page