নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২০ অক্টোবর ২০২১ঃ

এবছর ধুমধাম সহকারে লক্ষ্মীপুজো পালিত হল জেলার দক্ষিণ প্রান্তে বরাবাজারে। বরাবাজার নামোপাড়া হরি মন্দির প্রাঙ্গণে বরাবাজার সার্বজনীন লক্ষ্মী পুজো কমিটি মাতৃ আরাধনায় ২৪ বছরে পদার্পণ করল এবার। পুজো কমিটির মণ্ডপে নজরকাড়া থিম– শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। আলোকসজ্জায় সজ্জিত হয়েছে । কুরুক্ষেত্রের দৃশ্য তুলে ধরা হয়েছে। তুলে ধরা হয়েছে অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের বাণী, ব্রহ্মান্ডের রূপও। ভোগ নৈবেদ্য হিসেবে মিষ্টান্ন ফলাদির সঙ্গে ছিল বাংলার পায়েস। এছাড়াও এবার পুজো মণ্ডপে দুদিন ধরে শ্রীমৎ ভগবত গীতার বাণী এবং প্রবচন শোনানো হচ্ছে বলেও জানান পুজো কমিটির সভাপতি সনাতন সেন, সম্পাদক অজয় বড়াল সহ অন্যান্যরা।

শেয়ার করুন

You cannot copy content of this page