নিজস্ব সংবাদদাতা, মানবাজার ও পুরুলিয়া, ২১ অক্টোবর ২০২১ঃ
বদলি হলেন মানবাজার মহকুমার এস ডি পি ও রাহুল পান্ডে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় মহকুমা পুলিশ আধিকারিক হিসেবে তিনি দায়িত্বভার গ্রহন করছেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে বুধবার (২০.১০.২০২১) পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের আই জি-২ (হেড কোয়ার্টার) এই মর্মে একটি নির্দেশিকা জারি করে এই বদলির নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর হলদিয়ার এস ডি পি ও বরুণ বৈদ্য রাহুল বাবুর স্থলে মানবাজারের এস ডি পি ও হিসেবে দায়িত্বভার গ্রহন করছেন। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে বিভাগের সাধারণ নিয়ম মত এটা রুটিন বদলি।


