নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, ২১ অক্টোবর ২০২১ঃ
আজ সাত সকালেই রান্নার গ্যাস থেকে আগুন লাগলো পুঞ্চা থানার অন্তর্গত মানবাজার-১ নং ব্লকের ডুমুরিয়া গ্রামের এক ব্যক্তির বাড়িতে।এদিন স্হানীয় সূএে জানা যায় যে রাখাল বাউরী নামে ওই ব্যাক্তির রান্না ঘরের চাল থেকে হঠাৎই করে কালো ধোঁয়া বের হতে থাকে, ফলে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের গ্রামবাসীরা। পরবর্তীকালে মানবাজার মহাকুমা অগ্নিনির্বাপণ দপ্তরে খবর দিলে দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



