নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২১ অক্টোবর ২০২১ঃ
বৃহস্পতিবার পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে তৃনমুল কংগ্রেসে যোগদান করলেন মানবাজার-১ পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত ভালুবাসা গ্রাম পঞ্চায়েতের তিনজন সিপিএমের সদস্যা। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া। দলীয় সূএে জানা যায় ভালুবাসা গ্রাম পঞ্চায়েতের তিন জন সদস্যা মনিমালা মাহাতো, লক্ষী মাহাতো ও আরতি রুহিদাস যোগদান করেন তৃণমূলে, যদিও ভালুবাসা গ্রাম পঞ্চায়েত এখন তৃনমূল কংগ্রেস পরিচালিত।আজকের এই যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হংসেস্বর মাহাতো, আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার, জেলা তৃনমুল কংগ্রেসের সেক্রেটারী দিলীপ পাএ সহ দলীয় নেতৃত্বরা।


