নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৩ অক্টোবর ২০২১ঃ
রক্তদান জীবনদান আর এই কথাকে মাথায় রেখে একটি রক্তদান শিবিরের আয়োজন করলো মানবাজারের মেট্যালার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। শনিবার মানবাজার-১ নং ব্লকের মেট্যালা সিভিল স্যোসাইটির উদ্যোগে এবং পুরুলিয়া ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় মেট্যালা সৎ সঙ্গ কেন্দ্রে অনুষ্ঠিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন এই রক্তদান শিবিরে মোট ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালনগর হাইস্কুলের প্রধান শিক্ষক তপন কুমার মাহাতো,
বিশিষ্ট সমাজসেবী শশাঙ্ক শেখর দত্ত ও অশ্বিনী সিং সহ বিশিষ্টজনেরা।


