নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, ২৮ অক্টোবর ২০২১ঃ
মাটির নিচের বিষাক্ত আলু জাতীয় ফল খেয়ে মৃত্যু হলো এক শবর বৃদ্ধের। এই ঘটনায় আরও ৪ জন অসুস্থ হয়ে পড়ে এমনই দাবী পরিবারের লোকজনের। এদিন পুঞ্চা থানার অন্তর্গত নির্ভয়পুর গ্রামে ঘটনাটি ঘটে সকালে।
এদিন পরিবার সূএে জানা যায় যে মাঠে কাজ করতে গিয়ে ওই আলু নিয়ে আসে তারপর বাড়িতে খেয়ে পরিবারের ৫ জন অসুস্হ হয়ে পড়ে। এরপর সকলকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে জলধর শবর নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকেরা, আর চারজনকে উন্নত চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়। এর মধ্যে নয়ন শবর নামে একটি তিন বছরের শিশুও রয়েছে এবং একজনের অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে।
এর মধ্যে অসুস্থ হয়ে পড়া নন্দ শবর জানায়, বাইরে কাজ করতে গিয়ে জঙ্গলে থেকে আলু নিয়ে আসা হয় এবং সকালে বাড়িতে রান্না করা এই আলু খেয়ে মাথা ঘোরাতে থাকে, শরীর অসুস্থ হতে শুরু করে। তবে এও জানান মাঝে মধ্যেই এই ধরনের আলু খাওয়া হতো কিন্তুু আজ কি কারনে এরকম হলো বুঝতে পারছি না, এখন ভালো আছি।
এদিকে পরিস্হিতি খতিয়ে দেখতে নির্ভয় পুর গ্রামে পৌঁছে যান মানবাজার এসডিপিও, মানবাজার সিআই, পুঞ্চা ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং পুঞ্চা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। কথা বলেন পরিবারের সাথে এবং সব রকম সহযোগিতার আশ্বাস দেন। এবিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান নবকুমার বিশ্বাস বলেন, কি খাবার খেয়ে অসুস্থ হয়েছেন সকলে তা পরীক্ষা করে দেখা হবে এবং গ্রামে এই মূহুর্তে একটি অস্হায়ী ম্যাডিক্যাল টিম করা হয়েছে।



