নিজস্ব সংবাদদাতা, কেন্দা, ২৯ অক্টোবর ২০২১ঃ
বালকডি কে বি এম হাই স্কুল মাঠে আজ, বৃহস্পতিবার কে পি এল ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল। জনপ্রিয় আই পি এল ক্রিকেট প্রতিযোগিতার ধাঁচে রাজ স্পোর্টস-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় কেন্দা থানা এলাকার মোট আটটি ক্রিকেট দল অংশগ্রহন করে। আজ চূড়ান্ত পর্বের (ফাইনাল) খেলায় কোনাপাড়া বি এস টি দল চাঁদড়া স্মার্ট ফ্যান্টাসিকে ৬০ রানে পরাজিত করে বিজয়ীর শিরোপা তুলে নেয়। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা বন্দনা মাহাত, বিশিষ্ট সমাজসেবী নিত্যানন্দ পাল, কে পি এল-এর চেয়ারম্যান চিন্ময় ব্যানার্জি, ভাইস চেয়ারম্যান সাকিব আনসারি, সম্পাদক সুরেশ পাল সহ অন্যান্যরা।

