নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, ৩০ অক্টোবর ২০২১ঃ
পুঞ্চা থানার অন্তর্গত ভুতাম এলাকায় সকালে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এদিন সকালে স্হানীয় লোকজন ভুতাম এলাকার একটি পলাশ বাগানে আনুমানিক বছর ২৬ এর এক যুবকের দেহ দেখতে পান, এবং স্হানীয় থানায় খবর দেয়,ঘটনার খবর পেয়ে ওই জায়গায় পৌঁছায় পুঞ্চা থানার পুলিশ এবং দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাতোয়াড়া মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে পাঠায়। মৃতদেহটির নাম পরিচয় জানার জন্য তদন্ত শুরু করেছে পুঞ্চা থানার পুলিশ।
শেয়ার করুন