নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৩১ অক্টোবর ২০২১ঃ

আজ গোপালনগর অঞ্চল তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রয়াণ দিবস উদযাপন করা হলো। এদিন গোপালনগর বাসস্ট্যান্ডে ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কিশোর মাহাতো। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি তিমির মাহাতো,গোপালনগর অঞ্চলের সমস্ত বুথ সভাপতি ও তৃণমূল কংগ্রেস এর কর্মী বৃন্দ।

এদিন পুরুলিয়া শহরেও ইন্দিরা গান্ধী মূর্তিতে মাল্যদান করেন বিভাস রঞ্জন দাস সহ অন্যান্যরা

শেয়ার করুন

You cannot copy content of this page