নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ৬ নভেম্বর ২০২১ঃ

বাগমুন্ডি থানার অন্তর্গত বুড়দাকালিমাটি এলাকার বাগতি গ্রামে অনুষ্ঠিত হল কালিপুজো। গ্রামের বাগতি কালিমন্দিরে স্থানীয় পুজো কমিটির উদ্যোগেগত প্রায় ৪৫ বছর ধরে কালিপুজো হয়ে আসছে এই গ্রামে। মূলত 13 টি পরিবারের নামে সংকল্প করে ওই পরিবারগুলির তত্ত্বাবধানেই সূচনা হয়েছিল এই পুজোর। বর্তমানে অবশ্য সেখানের ৮ টি পরিবারের তত্ত্বাবধানে পুজোটি হয়। বিগত দু’বছর ধরে কোভিড বিধি মেনে পুজো হয়ে আসছে। উদ্যোক্তাদের মধ্যে ধীরেন চন্দ্র গরাই বাগতি, জগেন্দ্র গরাই বাগতি, খোকন গরাই, ত্রিগুনি গরাই, রাধাগোবিন্দ সিং মুড়া, স্বপন গরাই, অরুন গরাই, কুন্তি গরাইরা বলেন, এই কালিপুজো গোটা গ্রামের ঐতিহ্য হয়ে উঠেছে। তবে বর্তমানে দুবছর ধরে করোনার কারনে বিধি নিষেধ মেনেই পুজো করা হচ্ছে।

শেয়ার করুন

You cannot copy content of this page