নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৬ নভেম্বর ২০২১ঃ
দীপাবলীতে মানুষদের পাশে দাঁড়ালো মে আই হেল্প ইউ গ্রুপ। গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় পরিচালিত মে আই হেল্প ইউ গ্রুপের ১৬৬ তম প্রয়াস হিসাবে ১৩১ জন মায়েদের হাতে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো মানবাজার-১ ও মানবাজার-২ নং ব্লকের বিভিন্ন গ্রামে।
গতকাল মানবাজার চাপাতি গ্রামে বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মানবাজার মহকুমা শাসক শুভজিৎ বসু, মানবাজার-১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি। উক্ত অনুষ্ঠানে সবাঙ্গীক ভাবে পাশে ছিলেন অন্তর রাষ্ট্রীয় পুষ্টি মার্গীয় পরিষদের সম্পাদক বিভাকর শাহ এবং আমার মাতৃভূমি ফার্ম হাউসের কর্নধার রাকেশ বিশ্বাস।
এবিষয়ে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র বলেন, শারদীয়ার মতো দীপাবলিতেও দুঃস্হ মানুষদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে একটি ছোট্ট প্রয়াস নেওয়া হলো, এব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।




