নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, ৯ অক্টোবর ২০২১ঃ

হাইটেনশন বিদ্যুতের টাওয়ারে চড়ে পড়ে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুরুলিয়ার রঘুনাথপুর থানার অন্তর্গত জরাডী গ্রামের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথপুর থানার পুলিশ, দমকল বিভাগের কর্মীরা ও বিপর্যয় মোকাবিলা টিম । সূত্রের খবর সোমবার সন্ধ্যেবেলা ঐ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চড়ে বসে ওই হাইটেনশন টাওয়ারে। জানা গিয়েছে সারা রাত ওই হাইটেনশন টাওয়ারের উপরে বসে কাটানোর পর আজ, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ নিজের থেকে নেমে পড়েন ওই ব্যক্তি। ওই ব্যক্তির নাম অমরনাথ মুর্মু , বয়স ৪০। ওই ব্যক্তির মায়ের দাবি, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। তাই এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে।

শেয়ার করুন

You cannot copy content of this page